বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

জার্মানিতে করোনা আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ২৯৯ বার পঠিত

 

প্রবাস ডেস্ক: জার্মানিতে করোনায় আক্রান্ত হয়ে এক বাংলাদেশি মারা গেছেন। ফ্রাঙ্কফুর্টের পার্শ্ববর্তী শহর ওফেনবাখের অধিবাসী কামরুল ইসলাম মুকুল রোববার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কামরুল ইসলাম মুকুলের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি দীর্ঘদিন থেকে জার্মানিতে বসবাস করছেন।
এদিকে কমিউনিটিতে বেশ পরিচিত কামরুল ইসলাম মুকুলের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ফ্রাঙ্কফুর্টে বসবাসকারী কমিউনিটি নেতা আবু বকর সিদ্দিক জানিয়েছেন, কামরুল ইসলাম মুকুল করোনা আক্রান্ত অবস্থায় মারা গেছেন। তিনি অত্যন্ত পরিচ্ছন্ন ও দ্বীনদার মানুষ ছিলেন। তিনি কামরুল ইসলাম মুকুলের রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে জার্মানিতে পুনরায় করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসের পর থেকে জার্মানি করোনাভাইরাস সংক্রমণের হার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হলেও এখন আবার তা ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন সকলে।

এদিকে নতুন করে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
জার্মানিতে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৬৫ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯০ হাজার জন। আর করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৮৬০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com