ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

মসজিদে স্বাস্থ্যবিধি প্রচারের আহ্বান ইফার

জ্যেষ্ঠ প্রতিবেদক: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মসজিদে ও জুমার খুতবায় ব্যাপক প্রচারের জন্য দেশের সব মসজিদের পরিচালনা কমিটি, ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নামাজের আগে-পরে, মসজিদের মাইকে এবং জুমার খুতবায় করোনার সংক্রমণ থেকে রক্ষায় মুসল্লিদের স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন করতে প্রচার চালাতে হবে।

যেসব স্বাস্থ্যবিধির বিষয়ে প্রচারের জন্য বলা হয়েছে, সেসব হলো—
১) করোনা মহামারি থেকে সুরক্ষার জন্য বেশি বেশি দোয়া ও ইস্তিগফার পড়ুন।
২) মসজিদে আসা মুসল্লিগণ মাস্ক ব্যবহার করুন।
৩) ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করুন।
৪) কিছুক্ষণ পরপর সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে দুই হাত ভালোভাবে পরিষ্কার করুন।
৫) ভিড় বা জনসমাগম এড়িয়ে চলুন এবং সব কাজে পারস্পরিক দূরত্ব বজায় রাখুন।
৬) হাঁচি-কাশির সময় টিস্যু অথবা কাপড় ব্যবহার করুন বা বাহুর ভাজে নাক-মুখ ঢেকে রাখুন।
৭) নাক, মুখ ও চোখ অপরিষ্কার হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকুন।
৮) অসুস্থ ব্যক্তিরা বাড়ির বাইরে অবস্থান বা চলাফেরা এবং মসজিদে আসা থেকে বিরত থাকুন।
৯) করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হোন।
১০) করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত করমর্দন ও কোলাকুলি থেকে বিরত থাকুন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি

মসজিদে স্বাস্থ্যবিধি প্রচারের আহ্বান ইফার

আপডেট টাইম : ১২:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০