ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

‘জনসচেতনতা সৃষ্টি হলে পরিবেশ সুরক্ষা হবে’

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: পরিবেশ সুরক্ষায় কেবল আইনের প্রয়োগ ও সরকারি পদক্ষেপ বা সরকারের একার পক্ষে এটি করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন জনসচেতনতা সৃষ্টি। দেশের মানুষ সচেতন এবং সবাই মিলে চেষ্টা করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষিত হবে। দেশও রক্ষা করা যাবে।

শনিবার (১ জুন) রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে ‘বায়ু দূষণ : আমাদের করণীয় ও পদক্ষেপ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশবিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আফতাব আলী শেখ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী পরিবেশ সুরক্ষায় আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, পৃথিবী যতদিন আছে, আওয়ামী লীগও ততদিন থাকবে। দেশের সবচেয়ে বড় এ দলটি দেশ ও পরিবেশ রক্ষার কর্মসূচি অব্যাহত রাখবে।

সাবেক এ কৃষিমন্ত্রী বলেন, রাজধানী ঢাকা এক দিনে নষ্ট হয়নি। বিভিন্ন সময় সামরিক সরকারগুলো নানা অজুহাত ও ভুল পদক্ষেপে এর পরিবেশ ধ্বংস করেছে।

নগর পরিকল্পনা ও পরিবেশবিদ অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, দেশে পরিবেশ দূষণ রোধ ও সুরক্ষায় আইন-কানুন এবং পরিবেশ আদালত রয়েছে। সরকারি নানা পদক্ষেপও রয়েছে। সাংবিধানিকভাবেও পরিবেশ সুরক্ষার কথা বলা আছে। কোনো উন্নয়নশীল দেশ তো বটেই অনেক উন্নত দেশও পরিবেশ রক্ষায় এতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় না। এখন এসব পদক্ষেপ সফল করতে জনগণকেও সচেতনভাবে এগিয়ে আসা দরকার।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, পরিবেশ রক্ষায় কেবল আইন-কানুনই যথেষ্ট নয়। মানুষকে সচেতন ও তাদের উদ্বুদ্ধ করা না গেলে সরকারের একার পক্ষে পরিবেশ দূষণ রোধ সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক বলেন, আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে। দেশ ও মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতি এনে দিয়েছে। কেবল এ দলটিই দেশ ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে পারবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজা খাতুন, অধ্যাপক ড. হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মনজুরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ, পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক জাহিদুজ্জামান প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

‘জনসচেতনতা সৃষ্টি হলে পরিবেশ সুরক্ষা হবে’

আপডেট টাইম : ১২:৩৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯