বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

জামালগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩১০ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিনগত রাতে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, এক বছর আগে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইচ্ছারচর গ্রামের জালাল উদ্দীনের সঙ্গে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ফেকুলমাহমুদপুর গ্রামের প্রবাসী গোলাম জিলানীর মেয়ে সাফিয়া বেগম (২০) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক দাবিসহ বিভিন্ন কারণে সাফিয়া বেগমের সঙ্গে পারিবারিক কলহের সৃষ্টি হয় স্বামী জালাল উদ্দীনের। এসব ঘটনায় এক সপ্তাহ আগে সাফিয়া বাবার বাড়িতে চলে আসেন। শুক্রবার বিকালে তাকে বাড়ি নিতে আসেন স্বামী। রাতে পরিবারের সবাই খাওয়া সেরে ঘুমিয়ে পড়লে গভীর রাতে সাফিয়ার চিৎকার শুনে ঘুম থেকে জেগে ওঠেন পরিবারের সদস্যরা। এ সময় তারা সাফিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পুলিশ ঘটনায় জড়িত জালাল উদ্দীনকে আটক করেছে।

জামালগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ স্বামীকে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com