মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ-কৃষকলীগের ২ নেতাকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩২৩ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের সামনে ছাত্রলীগ নেতা রিগান এবং কৃষকলীগ নেতা মহসিন রেজাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কনক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।

আহত রিগান চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি প্রার্থী এবং মহসিন রেজা জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রবিবার রাতে রিগান ও তার মামা মহসিন মোটরসাইকেল যোগে হাসপাতালে যাচ্ছিলেন। সে সময় হাসপাতালের সামনে অজ্ঞাত ছয়-সাত জন তাদের গতিরোধ করে। রিগানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় তার মামা ও কৃষকলীগ নেতা মহসিনকেও কুপিয়ে জখম করে তারা। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে কলেজে নেওয়ার পরামর্শ দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।

কনক কুমার দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশ কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com