ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু

শুভ জন্মদিন অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ

আজ ৫১ পেরিয়ে ৫২ তে পা দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম ও নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনের সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ। ১৯৬৯ সালের ৭ ডিসেম্বর তিনি মাদারীপুর জেলার শিবচরে জন্মগ্রহণ করেন।

আইনজীবির পাশাপাশি অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ একজন মানবাধিকার কর্মী, কলাম লেখক ও খ্যাতিমান টেলিভিশন আলোচক। খ্যাতিমান কর্পোরেট ও কোম্পানি ল’ প্রাকটিশনার অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ হাজারো কাজের ভিড়ে দৈনিক আজকের অগ্রবাণী ও আজকের ভাবনার প্রধান সম্পাদক (অবৈতনিক) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইতিপূর্বে অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদের আইন ও কলাম বিষয়ক কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ২০১৩ সালের বই মেলায় প্রকাশিত তার লেখা যুদ্ধাপারাধীদের ফাঁসি চাই বইটি পাঠক মহলে বেশ আলোচিত হয়েছে। ২০১৫ সালে সময়ের ভাবনা-১ ও ২ এবং ২০১৬ সালে সময়ের ভাবনা-৩ প্রকাশিত এবং ২০১৭ সালে সময়ের ভাবনা-৪ প্রকাশিত হয়েছে। সমাজের বিভিন্ন অসংগতি ও সমস্যা নিয়ে তার লেখা বিভিন্ন পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়।
উল্লেখ্য, অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ তার ৫১ বছরের জীবনে মানব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নিত্য দিনের ধ্যানই হচ্ছে সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে প্রিনট ও ইলেকট্রনিক মিডিয়ায় সোচ্চার থাকা ও আইন পেশার পাশাপাশি মানব সেবা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাওয়া।
শৈশব কাল থেকেই শেখ সালাহউদ্দিন আহমেদ নিপীড়িত অসহায় গরীব দু:খী মানুষের বন্ধু। তিনি দীর্ঘদিন ধরে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা রোধে একটি সামাজিক আন্দোলন নিয়ে কাজ করছেন। অসহায় মানুষদের বিনামূল্যে আইনীসেবা দেয়াই তার অন্যতম কাজ। স্কুল জীবন থেকেই অসহায় নিপীড়িত দু:খী মানুষের সেবা করার স্বপ্ন দেখতেন তিনি। জন্মদিনে তার জন্য অনেক অনেক শুভ কামনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম

শুভ জন্মদিন অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ

আপডেট টাইম : ০২:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০