বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

করোনাভাইরাসে আক্রান্ত ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ২৫৩ বার পঠিত

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্যালেস কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, ৪২ বছর বয়সী এ নেতার শরীরে উপসর্গ দেখা দেয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ এসেছে।
তবে সংক্ষিপ্ত ওই বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্টের শরীরে কী ধরনের উপসর্গ ছিল তা জানানো হয়নি।

কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় আগামী সাতদিন আইসোলেশনে থাকবেন এমান্যুয়েল ম্যাক্রোঁ। তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁও আইসোলেশনে যাচ্ছেন। যদিও তার শরীরে কোনও ধরনের উপসর্গ নেই।

আগামী ২২ ডিসেম্বর লেবানন সফরে যাওয়ার কথা ছিল ফরাসি প্রেসিডেন্টের। তিনি করোনায় আক্রান্ত হওয়ায় এ সফর বাতিল করা হয়েছে।

এদিকে, ম্যাক্রোঁর সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ হওয়ায় আইসোলেশনে থাকবেন ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসেক্স। তার শরীরেও কোনও উপসর্গ দেখা দেয়নি।
ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ফরাসি সিনেটে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী ক্যাসেক্স। এদিন সেখানে সরকারের করোনা ভ্যাকসিন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখার কথা ছিল তার।

ইউরোপে সবচেয়ে বেশি করোনা সংক্রমিত দেশগুলোর মধ্যে অন্যতম ফ্রান্স। দেশটিতে এপর্যন্ত ২৪ লাখের বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ৫৯ হাজার ৪৭২ জন।

সূত্র: বিবিসি, আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com