রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সেবায় কাজ করতে চান আমিনুল ইসলাম সুমন পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাধবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল যশোর সদর উপজেলা ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত সিটিজেন নিউজ সম্পাদকের ঈদ শুভেচ্ছা

বাবাকে বাঁচাতে জবি শিক্ষার্থীর আকুতি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৫৫ বার পঠিত

 জবি সংবাদদাতা:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ তামজিদ রাফি এর বাবা করোনা আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

উনাকে দ্রুত আইসিইউতে নেয়ার নির্দেশনা দিয়েছে চিকিৎসকগণ। তার বাবার এই চিকিৎসার খরচ যোগাতে সকলের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন রাফি ও তার বন্ধুরা। জানা যায়, রাফির বাবা বেশ কয়েকদিন যাবত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ খানপুর হসপিটালে ভর্তি আছেন। তিনি দীর্ঘ ৮/৯ বছর ধরে হার্টের সমস্যায় ভুগতেছেন। বর্তমানে উনার ফুসফুস ৫০% নষ্ট হয়ে গেছে। তাঁকে ২৪ ঘন্টা অক্সিজেন দিয়ে রেখেছে।ডাক্তার রাফির বাবাকে দ্রুত ICU তে নিতে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন। এমতাবস্থায়, উনার জরুরি উন্নত চিকিৎসা প্রয়োজন।

কিন্তু রাফির পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। যা টাকা ছিল বাবার চিকিৎসার পিছনে এতদিন খরচ হয়ে গিয়েছে। বলা বাহুল্য ওই শিক্ষার্থীর মা ও কিছুদিন আগে করোনায় অনেকদিন অসুস্থ ছিলেন। বর্তমানে মোঃ তামজিদ রাফি তার বাবার উন্নত চিকিৎসার জন্য সকলের একান্ত সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে। রাফি তার বাবার চিকিৎসার জন্য সকলের কাছে অনুরোধ করে বলেন, “অভাবের সংসারে বাবার চিকিৎসার ব্যায় বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি আপনাদের কাছে আমার অসুস্থ বাবার চিকিৎসার জন্য সাহায্য চাই। আপনারা সকলে সহযোগিতা করলে আমি আমার বাবাকে আবার বাবা বলে ডাকতে পারবো। এমতাবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজের বিত্তশালীদের সাহায্য ছাড়া বাবার চিকিৎসা করানো সম্ভব না। এখন আপনাদের সাহায্যই আমার অসুস্থ বাবার চিকিৎসার শেষ ভরসা।” এ ব্যাপারে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.মোঃ নূরে আলম আবদুল্লাহ বলেন, “এই ব্যাপারে আমি অবগত আছি। শিক্ষার্থীর পরিবার আমাকে বলেছিলো ঢাকায় বেড ম্যানেজ করে দিতে, কিন্তু আপনারা জানেন বেড পাওয়াই মুশকিল, আমার আত্মীয়ের জন্যও কোনো বেড খুঁজে পাওয়া যাচ্ছেনা। তাছাড়া ওর পরিবারের আর্থিক সহযোগিতার বিষয়টাও জানি। আমরা নিজেরাও চেষ্টা করছি সমস্যা যতটুকু সমাধান করা যায়।” শিক্ষার্থী মোঃ তামজিদ রাফির সাথে যোগাযোগের মাধ্যম: মোবাইলঃ 01852059425 বিকাশঃ 01852059425 নগদঃ 01852059425 রকেটঃ 017375969091

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com