রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

আলফাডাঙ্গায় আ. লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে স্মারকলিপি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৬৩ বার পঠিত

 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের সেকেন্দার আলমের করা মামলার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীর শাস্তি চেয়ে ও গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানসহ সকল নেতাকর্মী নামে মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও বাজার বণিক সমিতির নেতারা।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর হাতে এ স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে নেতারা এই মামলাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন। একই সঙ্গে, উপজেলার পবনবেগ গ্রামে সেকেন্দার আলম শেখের ওপর হামলার ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

গত ৬ মে সন্ধ্যায় গোপালপুর ইউনিয়নের বাসিন্দা সেকেন্দার আলম শেখের ওপর উপজেলার পবনবেগ এলাকায় সন্ত্রাসী হামলা হয়। ওই হামলার ঘটনায় সেকেন্দার আলম বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন। মামলায় মোনায়েম খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গোপালপুর বাজার বণিক সমিতির সদস্যসহ মোট সাতজন আসামি করা হয়। সেকেন্দার আলম স্থানীয় একটি পত্রিকার সম্পাদক।

স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুজা মিয়া, সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান কামরুল ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নওয়াব খান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল ইসলাম বাবুল, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির শেখ, গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি খান আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন শেখ, কার্যকরী সদস্য হোসেন মিয়া ও কাইয়ুম মিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা খান নবাব আলী, আব্দুল বাতেন মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com