রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

কোন প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন থেকে পালালেন নুসরাত

  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৭২ বার পঠিত

কোন প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন থেকে তড়িঘড়ি করে পালালেন মোসারাত জাহান মুনিয়ার বোন নুসরাত জাহান। গতকাল মঙ্গলবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম নামের একটি সংগঠনের নামে এক সংবাদ সম্মেলনে এই ঘটনা ঘটে।

বেলা ১২ টায় শুরু হওয়া সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন ছিল, কিভাবে একজন কলেজ পড়ুয়া তরুণী এত অভিজাত জীবন যাপন করেছেন?  তার আয়ের উৎসই বা কি ছিল? কাদের সাথে তার সখ্যতা ছিল?

১ লাখ ৩০ হাজার টাকায় বাসা ভাড়া নেয়ার জন্য নুসরাতের জাতীয় পরিচয়পত্র কেন ব্যবহার করা হয়েছিল?  তিনি কেন বোনকে এত টাকায় বাড়ি ভাড়া করে দিলেন!  মুনিয়া কয়টি বিয়ে করেছেন? কোন প্রশ্নের জবাব নুসরাত দেননি বরং এসব প্রশ্নের জবাবে রীতিমতো বিব্রত বোধ করেন নুসরাত।

এক পর্যায়ে তিনি বলতে বাধ্য হন তার বোন অবাধ্য ছিল। এক পর্যায়ে বলেন, মুনিয়ার এসব আচরণ মেনে নেয়া ছাড়া কোন উপায় ছিল না। বোনকে তো আর ফেলে দিতে পারি না!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক হুইপ পুত্র শারুনের সঙ্গে তার নানা চ্যটিং এর বিষয়ে প্রশ্নে নীরব ছিলেন নুসরাত। সদুত্তর মেলেনি শারুনকে অভিযুক্ত করে তাদের একমাত্র সহোদর ভাইয়ের মামলার আবেদনের বিষয়েও।

জানতে চাওয়া হয় মুনিয়ার চলচ্চিত্র প্রযোজকদের সঙ্গে সম্পর্ক নিয়েও। নীরব থাকেন নুসরাত। থানায় যাওয়ার সময় নুসরাতের ব্যবহার করা তিনটি দামি গাড়ির মালিক কে সেই প্রশ্নের জবাবও তিনি দেননি। কোন প্রশ্নের জবাব না দেওয়ায় উপস্থিত সাংবাদিকরা হতবাক বনে যান।

এক পর্যায়ে মুনিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে দলবল নিয়ে সংবাদ সম্মেলন ত্যাগ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com