বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

ভারতে কমছে সংক্রমণ, মৃত্যু সাড়ে ৩ হাজারের বেশি

  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৭৪ বার পঠিত

বিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো সাড়ে তিন হাজার মানুষ। তবে দেশটিতে গত ২৪ ঘণ্টায় কমছে সংক্রমণ। মাসখানেক আগে দৈনিক সংক্রমণের সংখ্যা চার লাখের গণ্ডি ছাড়ালেও কমতে কমতে সেই সংখ্যা এখন পৌনে দুই লাখেরও নিচে নেমে এসেছে।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার মানুষ। গত ৪৫ দিনের মধ্যে যা সর্বনিম্ন। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৬১৭ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২২ হাজার ৫১২ জনে।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এক সময় তা ছিল ৩৭ লাখেরও বেশি। গত দু’সপ্তাহে কমতে কমতে সেই সংখ্যা ২২ লাখের ঘরে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ১ লাখ ১৪ হাজারের বেশি। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com