শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

৩০০ শিক্ষা প্রতিষ্ঠান পাবে ২৫ হাজার টাকা

  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৯২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : বিশেষ অনুদানের ২৫ হাজার টাকা পাচ্ছে ৩০০টি মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান।

এসব প্রতিষ্ঠান ও ৮ হাজার ৩৬ জন শিক্ষক-শিক্ষার্থীর বিশেষ অনুদান বাবদ ৫ কোটি টাকা ছাড় করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ।

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদের’ মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে। গতকাল বুধবার মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, ৩০০টি প্রতিষ্ঠান ২৫ হাজার টাকা করে পেয়েছেন। ৫০০ জন শিক্ষক কর্মচারী পেয়েছেন ১০ হাজার টাকা করে। ১ম থেমে ৫ম শ্রেণির ইবতেদায়ি শাখার ১ হাজার ২৫০ জন শিক্ষার্থী ৩ হাজার টাকা করে, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির দাখিল ও ভোকেশনাল শাখার ৪ হাজার ৫০১ জন ছাত্রছাত্রী ৫ হাজার টাকা করে এবং আলিম-বিএম-ডিপ্লোমা শাখার ১ হাজার ২৫০ জন ছাত্রছাত্রীকে ৬ হাজার টাকা করে এবং কামিল-ফাজিলসহ তদুর্ধ্ব পর্যায়ের ৫৩৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে দেয়া হয়েছে।

মন্ত্রণালয় বলছে, নগদ মনোনিত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের নামের তালিকা অনুসারে এ টাকা বিতরণ করবে। বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে। কোন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী বা শিক্ষার্থীর

নাম একাধিক বার মঞ্জুরি হয়ে থাকলে একটি মঞ্জুরির বিপরীতে অনুদানের টাকা পাবেন। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনুকুলে বরাদ্দ করা টাকা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com