বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র আশুরার ছুটি কবে, জানা গেল জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব পুশইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা

আফ্রিকার মোজাম্বিকে হৃদরোগে বাংলাদেশির মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৬২ বার পঠিত

নিউজ ডেস্ক : আফ্রিকার মোজাম্বিকে হ্নদরোগে আক্রান্ত হয়ে মো. নাজিম উদ্দিন (৪৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুলাই) দেশটির স্থানীয় সময় সকাল ১০টার সময় নামপুলা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রবাসীরা জানান, মো. নাজিম উদ্দিন মোজাম্বিকের ক্যাব দেলগাদো প্রদেশের বালামা সিটিতে দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে ব্যবসা করে আসছিলেন। কিছুদিন আগে সে প্যারালাইজড হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তারা জানান, শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হলে তিনি বাংলাদেশে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সিদ্ধান্ত অনুযায়ী বিমানের টিকিটও করে ফেলে। কিন্তু তার শারীরিক অবস্থা বিবেচনা করে বিমান কর্তৃপক্ষ তার ফ্লাইট বাতিল করে। পরে তাকে নামপুলা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

মোহাম্মাদ নাজিম উদ্দিনের দেশের বাড়ি চট্টগ্রাম জেলা বাঁশখালী উপজেলার, ছনুয়া ইউনিয়নে। তিনি দেশটির ক্যাব দেলগাদো প্রদেশের বালামা সিটি এলাকায় ব্যবসা করতেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com