শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

নওগাঁর মান্দায় এক তারে ফুফু-ভাতিজার মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৪৬ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় বিলের ধারের একটি গাছে জাম পাড়তে গিয়ে বিদ্যুতের অবৈধ সংযোগের তারে জড়িয়ে ফুফু ও ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মান্দাকোলা বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের ইব্রাহীম হোসেনের স্ত্রী আম্বিয়া বিবি (৪০) ও রফিকুল ইসলামের ছেলে রোমান (১০)। সম্পর্কে তাঁরা ফুফু ও ভাতিজা।

স্থানীয়রা জানান, শিশু রোমান আজ বৃহস্পতিবার বিকেলে বিলের ধারে একটি গাছে জাম পাড়ার জন্য যায়। এসময় অসাবধানবশত বিলে মাছ পাহারার জন্য দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে যায় রোমান। বিষয়টি দেখেতে পেয়ে ফুফু আম্বিয়া বিবি ভাতিজা রোমানকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লার ছেলে মাহফুজুল হক মোল্লা মান্দাকোলা বিল ইজারা নিয়ে মাছ চাষ করছেন। বিলটি পাহারার জন্য লুজ তার দিয়ে পুরো বিলজুড়ে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। অবৈধ সেই সংযোগের তারে জড়িয়ে দুজনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে উপস্থিত মান্দা থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, মৃতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com