বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব পুশইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত

রওশন এরশাদ জাপা চেয়ারম্যান হতে আগ্রহী নন’

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন। বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সঙ্গে ফোনালাপে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন। এর আগে সকালে জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ এক অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে বাদ দিয়ে রওশন এরশাদের নাম প্রস্তাব করেন।

দেলোয়ার জালালী জানান, এরই ধারাবাহিকতায় রওশন এরশাদকে ফোন করেন জিএম কাদের। এ সময় জিএম কাদেরের নেতৃত্বে দল সঠিকভাবে চলছে বলে মন্তব্য করেন রওশন। পাশাপাশি জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে তিনি জিএম কাদেরের সাফল্য কামনা করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অপরদিকে, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহাগির আল মাহি শাদ এরশাদ দুপুরেই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফোন করে বলেন, বাবার মৃত্যু বার্ষিকীর দোয়ায় শরিক হতে সকালে প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলেন। এর বাইরে আমি কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত নই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com