ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর

নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য শংকর একদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় গ্রেফতার নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য শংকর কুমারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ৫ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই ইদ্রিস আলী। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তার এক দিনের রিমান্ড আদেশ দেন।

এর আগে বুধবার রাতে গোপন সংবাদে মগবাজার আবাসিক হোটেল পরশ থেকে তাকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৮টি পাসপোর্ট জব্দ করা হয়।

জানা গেছে, শংকর দীর্ঘদিন ধরে হোটেলে বসে মগবাজার ও আশপাশের এলাকার বিভিন্ন নারী পাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে। তার টার্গেট ছিল এসব এলাকা থেকে অসহায় সুন্দরী নারীদের বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য শংকর একদিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৯:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১