ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুটিন

আজ থেকে ৪ দিন বন্ধ থাকবে টিকা কার্যক্রম

নিউজ ডেস্ক : ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। এ কারণে দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম আজ মঙ্গলবার (২০ জুলাই) থেকে বন্ধ থাকছে চার দিন।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজ থেকে ৩ দিনের ঈদের ছুটি শুরু হয়েছে। তার পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকছে। এই ৪ দিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। আগামী শনিবার আবার টিকা কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান শুরু হলেও মাঝে ভ্যাকসিন সংকটে ছন্দপতন ঘটে। ভারত রপ্তানি বন্ধ করে দিলে পর্যাপ্ত টিকা না থাকায় ২৫ এপ্রিল দেশে প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়।

এ অবস্থায় অন্য উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা শুরু করে সরকার। চীনের সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকেও কিছু টিকা আসে।

নতুন করে টিকা পাওয়ার পর গত ১ জুলাই থেকে দেশে জেলা পর্যায়ে আবারও টিকাদান শুরু হয়। টিকার সরবরাহ বাড়তে থাকায় সোমবার (২০) থেকে ৩০ বছর বা তার বেশি বয়সী সবাইকে টিকার জন্য নিবন্ধন করার সুযোগ দেওয়া হয়েছে, এতদিন যা ৩৫ বছর ছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আজ থেকে ৪ দিন বন্ধ থাকবে টিকা কার্যক্রম

আপডেট টাইম : ০৬:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১