ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ

এই ঈদে গোটা রসুন দিয়ে খাসির মাংস

লাইফস্টাইল ডেস্ক : খাসির মাংস দিয়ে বাহারি পদ তৈরি করা হয়ে থাকে। আসছে কোরবানি ঈদ উপলক্ষে অনেকেই নিশ্চয়ই খাসির মাংস দিয়ে বিভিন্ন পদ তৈরির কথা ভাবছেন! তবে যে পদই তৈরি করুন না কেন, আস্ত রসুন দিয়ে খাসির মাংস রাঁধতে ভুলবেন না যেন!

খুবই মজাদার এই মাসের পদটি একবার খেলে মুলে লেগে থাকবে সবসময়। আস্ত রসুন দেওয়ার কারণে এই মাংসের স্বাদ বেড়ে যায় দ্বিগুন। চাইলে গরুর মাংসেও আস্ত রসুন ব্যবহার করতে পারেন।

সামান্য কিছু উপকরণ হাতের কাছে থাকলেই তৈরি করে নেওয়া যায় এই বিশেষ পদটি। চলুন জেনে নেওয়া যাক খুব সহজে ও চটজলদি খাসির মাংসের এই পদটি তৈরি করার রেসিপি-

উপকরণ : ১. খাসির মাংস ১ কেজি
২. আস্ত মাঝারি আকারের রসুন ১০-১২টি
৩. পেঁয়াজ বাটা আধা কাপ
৪. আদা বাটা ১ টেবিল চামচ
৫. সাদা এলাচ ৫-৬টি
৬. কালো এলাচ ২টি
৭. দারুচিনি ৫-৬ টুকরো
৮. তেল ১ কাপ
৯. জিরার গুঁড়ো আধা টেবিল চামচ
১০. মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ
১১. লবণ স্বাদমতো
১২. হলুদ আধা টেবিল চামচ ও
১৩. কাঁচা মরিচ ৮-১০টি

পদ্ধতি : প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি গভীর প্যানে মাংস নিন। এবার রসুন ছাড়া বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মাখিয়ে নিন। এবার ৪ কাপ গরম পানি মিশিয়ে দিন মাংসে।

প্যানের ঢাকনা দিয়ে ঢেকে চুলায় মাঝারি আঁচে রান্না করুন মাংস। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে গেলে আস্ত রসুন দিয়ে দিন।

অবশ্যই রসুন আগে তেকে ধুয়ে নিতে হবে। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করুন। মাংস পুরো সেদ্ধ হলে নামানোর ২ মিনিট আগে ৮-১০টি কাঁচা মরিচ ছড়িয়ে দিন।

ব্যাস, তৈরি হয়ে গেলো মজাদার আস্ত রসুনে খাসির মাংস রান্না। নামিয়ে গরম-গরম পরিবেশন করুন রুটি, পরোটা, লুচি, ভাত বা পোলাওয়ের সঙ্গে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

এই ঈদে গোটা রসুন দিয়ে খাসির মাংস

আপডেট টাইম : ১০:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১