শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাশিয়ান হেলিকপ্টারস প্রশিক্ষণ দেবে বিজিবিকে

  • আপডেট টাইম : রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৩৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সর্বাধুনিক প্রযুক্তির অটোপাইলটযুক্ত হেলিকপ্টারের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বিজিবির পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল স্টাফদের বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়ার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ও রাশিয়ান হেলিকপ্টারসের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

রাশিয়ার রাজধানী মস্কোতে রাশিয়ান হেলিকপ্টারসের সদরদপ্তরে গত ৩০ মে এই চুক্তি সই হয় বলে শনিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজিবির পক্ষে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম এবং রাশিয়ান হেলিকপ্টারসের ডিরেক্টর সেলস আরটেম ফেটিসভ চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী রাশিয়ান হেলিকপ্টারস বিজিবির পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল স্টাফদের অত্যাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে রাশিয়ার উলান-উদেতে অবস্থিত এভিয়েশন ট্রেনিং সেন্টার ও বাংলাদেশে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে।

চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ও রাশিয়ান হেলিকপ্টারসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ ও রাশিয়ান হেলিকপ্টারসের মধ্যে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার সরবরাহের চুক্তি সম্পাদিত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com