ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

বাড়বে তাপমাত্রা, নামল সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক : লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে। এ কারণে সমুদ্রবন্দরগুলোর উপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতও নামিয়ে ফেলা হয়েছে। তবে আগামী দুদিন পর সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আবার বাড়বে বৃষ্টি।

আজ রোববার (২৫ জুলাই) আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়া বিভাগের পূর্বাভাসে জানা গেছে, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ভারতের উত্তর ঝাড়খন্ড এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম বলেন, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী দুদিন পর বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রোববার এ তাপমাত্রা আরও বাড়বে।
শাহীনুর আরও জানান, উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে, ৯০ মিলিমিটার। এ সময় ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

বাড়বে তাপমাত্রা, নামল সতর্ক সংকেত

আপডেট টাইম : ০১:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১