শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রিটজের জাদুতে রোমাঞ্চকর ম্যাচে সুইজারল্যান্ডকে হারালো জার্মানি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট শাহজালাল বিমানবন্দরে ৭৯৭ ফ্লাইট বাতিল, পরিচালিত ১০৫৮টি স্কুল ব্যাগ হাতে নিয়ে ইরানে নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো ফুটবলাররা সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪ খুলনায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি গুদাম ভস্মীভূত ৪৮ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক তুমি আমার আশীর্বাদ তাছলিমা আক্তার মুক্তা স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

সিনোফার্মার ১০ লাখ টিকা আসছে ঢাকায়

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২২৩ বার পঠিত

ঢাকা : চীনের তৈরি সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা আসছে দেশে। রাতে তিন দফায় এসব টিকা আসার কথা। এর মধ্যে ১০ লাখ টিকা ঢাকায় এসেছে।

বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের তিনটি ফ্লাইটে এই ৩০ লাখ টিকা আসছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় প্রথম ফ্লাইটে ১০ লাখ টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। দ্বিতীয় ফ্লাইটটি রাত সোয়া ১ টায় ১০ লাখ টিকা পৌঁছাবে। আর তৃতীয় ফ্লাইটটি আরও ১০ লাখ টিকা নিয়ে রাত সোয়া ৩টায় ঢাকায় আসবে।

চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে ক্রয়ের ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে।

এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। সব মিলিয়ে বর্তমানে দেশে সিনোফার্মের ৫১ লাখ টিকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com