শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে অকাল মৃত্যুর বড় কারণ উচ্চ রক্তচাপ সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন দিনাজপুরে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার অনুষ্ঠিত অসচ্ছল বিচার প্রার্থীদের জন্য ৩৩৯ কোটি ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড পেঁপে চাষে সফল রেম্রাচাই মারমা, তার অনুপ্রেরণায় বদলে গেছে খাগড়াছড়ির দূরছড়ি গ্রাম ইউক্রেনের আবাসিক ভবন ও প্রসূতি হাসপাতালে হামলায় নিহত ১: কর্তৃপক্ষ ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ১০ দিনে তৃতীয়বার হামলা : আইএইএ

১ আগস্ট রপ্তানিমুখী শিল্পকারখানা খুলছে

  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল রোববার (১ আগস্ট) থেকে খোলা থাকবে রপ্তানিমুখী সব শিল্পকারখানা।

শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রপ্তানিমুখী সব শিল্প ও কলকারখানা আরােপিত বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখা হয়েছে। উল্লিখিত বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

এদিকে, সরকারের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা।

এর আগে ২৯ জুলাই সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠকে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে উৎপাদনমুখী সব কল-কারখানা দ্রুত খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানান শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের শীর্ষ নেতারা।

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর ২৪ ঘণ্টা পরেই এলো এ সিদ্ধান্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com