বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

বিশিষ্ট সমাজসেবক নূরজাহান মাযহারুল মারা গেছেন

  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট সমাজসেবক নূরজাহান মাযহারুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (৩১ জুলাই) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

নূরজাহান মাযহারুল রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক উপচার্য ও বাংলা একাডেমি প্রথম মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাযহারুল ইসলামের স্ত্রী। তিনি সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সদস্য মেরিনা জাহানের মা এবং ফরিদপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের শ্বাশুড়ি। মৃত্যুকালে তিনি ছেলে চয়ন ইসলাম, শোভন ইসলাম, মেয়ে মেরিনা জাহান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার (৩১ জুলাই) বাদ আসর সিরাজগঞ্জ শাহজাদপুর জানাজা শেষে পারিবারিক করব স্থানে স্বামীর কবরের পাশে সমাহিত করা হবে নূরজাহান মাযহারুলকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com