মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

শিশুর হজমের সমস্যা; কারণ এবং প্রতিকার

  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৭৫ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক : শিশুরা যত বেশি খেলাধুলা করবে; তাদের বিকাশ ঘটবে এবং শারীরিকভাবেও তারা সুস্থ থাকবে। খেলাধুলার অভ্যাস শিশুর হজমের সমস্যা কমায়। তবে করোনাকালে সব শিশুরাই ঘরবন্দি হয়ে আছে। নেই তাদের খেলাধুলা করার উপায় কিংবা স্কুলে যাওয়ার সুযোগ।

সেইসঙ্গে অনলাইন ক্লাস আর কম্পিউটার গেমসের মধ্যেই সীমাবদ্ধ এখন শিশুদের জীবন। এর ফলে দৈনন্দিন রুটিনেও এসেছে পরিবর্তন। দেরি করে ঘুমাতে যাওয়া, সকালে দেরি করে ওঠা। সময় মতো না খাওয়া ইত্যাদি অনিয়মের ফলে শিশুদের হজমশক্তির নানান সমস্যা ঘটছে।

এর ফলে কোষ্ঠকাঠিন্য, হজমে সমস্যাসহ পেটের নানা সমস্যা দেখা দিচ্ছে। খাবার সহজে হজম না হলে বমি ও অন্ত্রের সমস্যাও কিন্তু হতে পারে। জেনে নিন যেসব কারণে হজমের সমস্যা হয়ে থাকে শিশুদের-

কম চলাচল
পানি খাওয়ার পরিমাণ কম
অতিরিক্ত তৈলাক্ত খাবারও ফাস্টফুড খাওয়া
গভীর রাতে খাওয়া
দেরিতে ঘুমানো
খাবার খাওয়ায় অনিয়ম
ঘুমের ব্যাঘাত
ডায়েটে পর্যাপ্ত তরল দ্রব্য না থাকা

দীর্ঘদিন ধরে হজমের সমস্যা দেখা দিলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। এর ফলে কম বয়সেই শিশু আক্রান্ত হতে পারে পাইলস, ফিস্টুলাসহ জটিল সব রোগে।

এমনকি অতিরিক্ত হজমের সমস্যার ফলে অল্প বয়সেই আলসার, তার থেকে কোলনের সমস্যা বেড়ে যেতে পারে। তাই এখন থেকেই শিশুর হজমজনিত সমস্যা দেখা দিলে কয়েকটি বিষয় মেনে চলতে হবে। জেনে নিন করণীয়-

প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম পানি খাওয়াতে হবে।
এরপর ৪-৫টি ভেজানো কিসমিস, সঙ্গে দুইটি খেজুর খাওয়ান।
রাত্রে ঘুমানোর আগে এক গ্লাস গরম গরুর দুধ সঙ্গে এক চামচ ঘি দিতে হবে।
পেটের চারিদিকে হিং লাগিয়ে মালিশ করুন।
যেকোনো খাদ্যদ্রব্য সেদ্ধ করে খাওয়ানোর অভ্যাস গড়ুন।
চিনি কম খাওয়াতে হবে।

প্যাকেটজাত খাবার যেমন- চিপস, বিস্কুট, কেকসহ ইত্যাদি খাবার পরিহার করুন।
বাইরের কোনো খাবারই শিশুকে খাওয়াবেন না।
যদি পিজ্জা, পাস্তা বা বার্গার খেতে চায়; তাহলে ঘরেই স্বাস্থ্যকরভাবে তৈরি করে খাওয়ান। তাও সপ্তাহে একদিনের বেশি নয়।
ঘরেই শিশুর সঙ্গে খেলা বা শরীরচর্চা করুন। আপনি করলে দেখাদেখি শিশুও করবে।
প্রয়োজনমতো খেলাধুলা এবং শরীরচর্চা যেন অবশ্যই করে সেদিকে লক্ষ্য রাখুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com