ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

বগুড়ায় একদিনে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আজ সোমবার (২ আগস্ট) দুপুর পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৮ জন ও এর উপসর্গে আট জন মারা যান। এ সময় শনাক্ত হয়েছেন ১২৬ জন এবং সুস্থ হয়েছেন ১৯৩ জন। মোট মারা গেছেন ৫৮২ জন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

এর আগে গত ৩১ জুলাই করোনা ও এর উপসর্গে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়।

করোনায় মৃতদের মধ্যে বগুড়ার ১০ জন হলেন– বগুড়া সদরের জয়নুল আবেদীন (৭১), মতিউর রহমান (৬০), বজলার রহমান (৭৫) ও বাঁধন চন্দ্র (৬৫), আদমদীঘির মোমেনা খাতুন (৬০), শাজাহানপুরের আবদুল আজিজ (৪৮), সোনাতলার শামসুদ্দিন (৬৫), গাবতলীর আজিজার রহমান (৭৭), আদমদীঘির আকতার বানু (৮৫) এবং শিবগঞ্জের তাজুল ইসলাম (৬০)। মৃত অপর আট জনের বাড়ি বগুড়ার বাইরের জেলার।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, এ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনের নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৬ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনায় ৬২ জন, জিন এক্সপার্ট মেশিনে চার জনের নমুনায় তিন জন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৬৯ জনের নমুনায় ৫১ জন এবং টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ২৩ জনের নমুনায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদরে ৬১ জন, শাজাহানপুরে ১৯ জন, শিবগঞ্জে ১২ জন, শেরপুর ও গাবতলীতে ছয় জন করে, আদমদীঘি ও দুপচাঁচিয়ায় পাঁচ জন করে, ধুনটে চার জন, নন্দীগ্রামে তিন জন, সারিয়াকান্দি ও সোনাতলায় দুজন করে এবং কাহালুতে একজন রয়েছেন। এ সময় সুস্থ হয়েছেন ১৯৩ জন।

সূত্রটি আরও জানায়, এ পর্যন্ত জেলায় মোট ১৯ হাজার ১২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন এক হাজার ৪৮৪ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

বগুড়ায় একদিনে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৮:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১