ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে আজ বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

নাস্তায় খুব সহজে তৈরি করুন কলার কেক

লাইফস্টাইল ডেস্ক : সকাল বা বিকেলের নাশতায় অনেকেই কেক রাখেন। ছোট খিদের বড় সমাধান হলো কেক। দোকান থেকে কেনা কেক আর ঘরে তৈরি কেকের মধ্যে অনেক পার্থক্য আছে।চাইলে স্বাস্থ্যকর উপায়ে ছোট-বড় সবার জন্যই ঘরে তৈরি করতে পারেন মজাদার কলার কেক। এতে পুষ্টির চাহিদাও মিটবে, খিদেও মিটবে সহজেই।ঘরে থাকা কলা ও সামান্য কয়েকটি উপকরণ হাতের কাছে থাকলেই তৈরি করে নিতে পারবেন এই কেক। চাইলে কয়েক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন কলার কেক। জেনে নিন রেসিপি-

উপকরণ : ১. কলা ৩টি
২. আখের গুড় আধা কাপ
৩. ময়দা এক কাপ
৪. নারকেল কোড়ানো আধা কাপ
৫. ডিম ২টি
৬. বেকিং পাউডার আধা চা চামচেরও কম
৭. সয়াবিন তেল এক কাপের চার ভাগের এক ভাগ
৮. ঘি এক কাপের চার ভাগের এক
৯. চিনি আধা কাপ
১০. দুধ এক কাপের চার ভাগের এক ভাগ
১১. লবণ সামান্য

পদ্ধতি : প্রথমে ময়দার সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে ভালো করে চেলে নিন। একটি পাত্রে সয়াবিন তেল, ঘি ও চিনি দিয়ে ভালো করে নাড়ুন।এবার ডিম ভেঙে মিশিয়ে ভালো করে নাড়তে থাকুন। সামান্য লবণ মিশিয়ে দিন। অল্প অল্প করে ময়দা ও দুধ মিশিয়ে আস্তে আস্তে নাড়তে থাকুন।একটি ওভেনপ্রুফ পাত্রে একটু তেল মেখে ময়দা ছিটিয়ে মিশ্রণটি ঢেলে কলা কেটে সাজিয়ে দিন। এবার একটি বাটিতে আখের গুড়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন।তার মধ্যে কোড়ানো নারকেল ও ময়দা দিয়ে ভালো করে মেখে নিন। মিশ্রণটি দিয়ে পাত্রে বিছিয়ে রাখা কলাগুলো ঢেকে দিন।
সবশেষে মাইক্রোওয়েভ ওভেনে উচ্চ তাপে ৭-৮ মিনিট বেক করে নিন। তৈরি হয়ে যাবে মজাদার কলার কেক তৈরি। ওভেন থেকে নামিয়ে কেটে পরিবেশন করুন কলার কেক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

নাস্তায় খুব সহজে তৈরি করুন কলার কেক

আপডেট টাইম : ০৯:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১