ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ

পিয়াসার সহযোগী মিশু অস্ত্র-মাদকসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার অন্যতম সহযোগী মিশু হাসানকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‍্যাব।

আজ বুধবার (৪ আগস্ট) দুপুরে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ মিশু হাসান ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে আজ বিকেলে কুর্মিটোলায় র‍্যাব সদরদফতরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

জানা যায়, রাজধানীর উপকণ্ঠে সান ডেইরি নামের একটি গরুর ফার্মের আড়ালে মিশু দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের কারবারে জড়িত। মিশু একসময় রাজধানীতে পেশাদার ছিনতাইকারী হিসেবে পুলিশের তালিকাভুক্ত ছিলেন। পিয়াসা ও মিশুর অপরাধ কর্মকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

পিয়াসার সহযোগী মিশু অস্ত্র-মাদকসহ গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১