রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

২০২২ সালের এইচএসসি: ফের শুরু হলো অ্যাসাইনমেন্ট

  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ফের চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে তা যথারীতি চলমান থাকবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মঙ্গলবার জারি করা এ সংক্রান্ত আদেশে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম ১৪ জুন থেকে চালু হয়। ইতোমধ্যে গ্রেডভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ জনিত সংক্রমণ রোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের কারণে এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ২৪ জুলাইয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়। বর্তমানে সরকার কর্তৃক কোভিড ১৯ অতিমারিজনিত বিধিনিষেধ ১১ আগস্ট থেকে শিথিল করা হয়েছে। এমতাবস্থায়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে ১১ আগস্ট থেকে যথারীতি চলমান থাকবে।
এর আগে গত ২৪ জুলাই এক অদেশে মাউশি জানায়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ১৪ জুন থেকে চলমান। ইতোমধ্যে গ্রেডভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ জনিত সংক্রমণ রোধে সরকার আরোপিত বিধিনিষেধের কারণে এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com