ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর

চুলায় সহজে তৈরি করুন গ্রিল চিকেন

লাইফস্টাইল ডেস্ক : গ্রিল চিকেন খেতে কে না পছন্দ করে। বর্তমানে দেশে এমনকি বিশ্বের সব দেশেই গ্রিল চিকেনের জনপ্রিয়তা বেড়েছে। বাচ্চা-বুড়ো থেকে শুরু করে সব বয়সী মানুষেই গ্রিল চিকেন খেতে পছন্দ করেন।

এজন্যই তো অতিথি আপ্যায়ন হোক আর ঘরের বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা, সব খানেই মানিয়ে যায় গ্রিল চিকেন। তবে গ্রিল চিকেন তো শুধু বিশেষ মেশিনে তৈরি করা হয় বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে। ঘরে তো তৈরি করার উপায় নেই!

যদিও অনেকেই এখন ওভেনের গ্রিলে এটি তৈরি করে নেন। তবে যাদের ঘরে ওভেন নেই তারা কী করবেন? জানলে অবাক হবেন, চুলাতেও তৈরি করা যায় গ্রিল চিকেন, তাও আবার খুবই সহজ উপায়ে। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ : ১. মুরগির মাংস
২. লবণ
৩. আদা বাটা
৪. রসুন বাটা
৫. লাল মরিচের গুঁড়ো
৬. জেলি
৭. আচার
৮. গ্রিল মসলা
৯. সরিষার তেল

পদ্ধতি : প্রথমে ৪ টুকরো মুরগি মাংস নিন। এর সঙ্গে একে একে মিশিয়ে নিন ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ২ চা চামচ আমের আচার, ২ চামচ অরেঞ্জ জেলি, ১ চামচ মরিচের গুঁড়ো, ১ চা চামচ গ্রিল মসলা ও সামান্য চিনি।

এরপর ২ টেবিল চামচ সরিষার তেল ও পরিমাণমতো লবণ দিয়ে চিকেন মাখিয়ে নিন। ১০ মিনিট মেরিনেট করে ঢেকে রেখে দিন চিকেন। চাইলে বেশিক্ষণও মেরিনেট করে রাখতে পারেন। এতে চিকেন দ্রুত সেদ্ধ হবে।

১০ মিনিট পর গ্রিল প্যানে সামান্য তেল দিন। এরপর মাংসগুলো এর উপর দিয়ে দিন। অল্প আঁচে সময় নিয়ে ভাজতে থাকুন চিকেন। চিকেন যেন সেদ্ধ হয় তা নিশ্চিত করুন।

এপিঠ-ওপিঠ উল্টে বাদামি রঙা করে ভেজে নিতে হবে। ঘরে মাইক্রোওভেন থাকলে চিকেন ভাজার পর ভাজা হয়ে গেলে ৩ মিনিট বেক করে নিতে পারেন। এরপর সস দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন গ্রিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

চুলায় সহজে তৈরি করুন গ্রিল চিকেন

আপডেট টাইম : ০৯:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১