ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

আরও ৮ লাখ টিকা আসলো জাপান থেকে

ঢাকা : জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা বাংলাদেশে এসেছে। বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় চতুর্থ চালানে এসব টিকা দিলো জাপান।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাথে প্যাসিফিক বিমানে করে টিকাগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রথমে ভারত থেকে আনে বাংলাদেশ। ক্রয়চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ৩ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেওয়ার কথা ছিল ভারতের।

ভারতে করোনার সংক্রমণ বাড়ায় রপ্তানি বন্ধ করে দেয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট। এর ফলে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ করে দিতে হয় সরকারকে।
প্রতিশ্রুতি অনুযায়ী জাপান কোভ্যাক্সের আওতায় টিকা পাঠানো শুরু করায় সে সংকট অনেকটা কেটে গেছে। জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ২৪ লাখ টিকা তারা পাঠিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে প্রথম চালানে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ, ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ এবং সর্বশেষ ২ আগস্ট তৃতীয় চালানে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা বাংলাদেশে আসে। এ নিয়ে জাপান থেকে মোট ২৪ লাখ টিকা এসেছে।

ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে টিকাদান শুরু হয়েছিল। সিরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার ৩ কোটি ডোজ কিনতে চুক্তি করেছিল সরকার। কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এর বাইরে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল ওই টিকার ৩২ লাখ ডোজ। এরইমধ্যে বাংলাদেশ চীন থেকে টিকা কেনা শুরু করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

আরও ৮ লাখ টিকা আসলো জাপান থেকে

আপডেট টাইম : ১২:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১