ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় একদিনে আরও ১৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৪৮০৪

ঢাকা : করোনাভাইরাসে (কোভিড ১৯) গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ২৮২ জনে।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৮০৪ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন করোনা রোগী শনাক্ত হলো।
আজ রোববার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৬১৮টি ও পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৬৮৯টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ৪৯ হাজার ৮২৮টি।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।

মৃত ১৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩৮ জন। এছাড়া চট্টগ্রামে ৩১, রাজশাহীতে ১৫, খুলনায় ১৭, বরিশালে ৮, সিলেটে ১২, রংপুরে ৮ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৭২ এবং নারী ৬৭ জন। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৪ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ষাটোর্ধ্ব ৭১ জন, ৫১ থেকে ৬০ বছরের ৩৭, ৪১ থেকে ৫০ বছরের ১৯, ৩১ থেকে ৪০ বছরের ৭, ২১ থেকে ৩০ বছরের ২ এবং ১১ থেকে ২০ বছর বয়সী ৩ জন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

করোনায় একদিনে আরও ১৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৪৮০৪

আপডেট টাইম : ০৮:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১