শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

দিনাজপুরে বজ্রপাতে ৩ যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৭৩ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে বাড়ির সামনে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। আজ সোমবার বিকাল ৪টার সময় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গুড়িয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গুড়িয়া পাড়া গ্রামের মকসেদ আলীর ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৪) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)। তারা একে অপরের প্রতিবেশী।

জানা যায়, বিকেলে বৃষ্টির সময় বাড়ির সামনে পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন নুর ইসলাম। আব্দুর রাজ্জাক ও আব্বাস আলী মাছ ধরা দেখছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনা স্থলেই তিনজন মারা যায়।

চিরিরবন্দর ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মঈনুদ্দিন শাহ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দিনাজপুর শহরের উপশহর ৮ নম্বর ব্লকের রেলঘুণ্টি সংলগ্ন নিশ্চিন্তপুরে বজ্রপাতে চার শিশু নিহত হয়। এ সময় আহত হয়ে আরো দুই শিশু দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com