মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে দাওয়াতে ইসলামী বাংলাদেশ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৩৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘চারা রোপণ করুন,বৃক্ষে পরিণত করুন’ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশ। এক সপ্তাহ চল‌বে এ কর্মসূচি।

সংগঠন‌টির সমাজকল্যাণ বিভাগের উদ‌্যোগে শুক্রবার (২৭ আগস্ট) জুমার নামাজ শে‌ষে মিরপুর ১১ নম্ব‌রে মাদরাসাতুল মদিনা প্রাঙ্গণে আলোচনা সভা ও গাছের চারা রোপণের মাধ্যমে শুরু হয় এ কর্মসূচি।

দাওয়াতে ইসলামীর ঢাকা উত্তর কমিটির নেতা ফোজায়েল আত্তারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সৈয়দ আলফেসানী আত্তারি।

এদ‌ি‌কে, দাওয়াতে ইসলামীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হি‌সে‌বে মুন্সীগঞ্জ সদর থানার মালির পাথরে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। উদ্বোধক ছিলেন দাওয়াতে ইসলামীর শিক্ষা বিভাগের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী। বিশেষ অতিথি ছিলেন দাওয়াতে ইসলামীর ফয়জানে মুর্শিদ বিভাগের জিম্মাদার মুহাম্মদ নুরুল আমিন আত্তারি।

প‌রে অতি‌থি‌দের স‌ঙ্গে নি‌য়ে মালির পাথর প্রাইমারি স্কুল মাঠ, রাস্তা, পথকলি মাঠ, মুন্সীগঞ্জ পৌরসভা, পশ্চিম দেওভোগ এলাকায় গা‌ছের চারা রোপণ করা হয়।

মুন্সীগঞ্জ জেলা দাওয়াত ইসলামীর সভাপতি মাইনুদ্দিন আত্তারি সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ব‌লেন, ‘প‌রি‌বেশের ভারসাম‌্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। যত বে‌শি গা‌ছ ‌রোপণ করা যা‌বে, প‌রি‌বেশদূষণ ততই কমবে।’

গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, হবিগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, নিলফামারীসহ দেশের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দাওয়াতে ইসলামী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com