বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

আজ বিকেলে ঘোষণা হতে পারে তালেবান সরকার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে নতুন সরকার গঠনের চূড়ান্ত প্রস্ততি নিচ্ছে তালেবান। শুক্রবার (৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর গঠিত নতুন মন্ত্রিসভার ঘোষণা করা হতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম পাওয়া সূত্রে।

তালেবানের সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, শুক্রবার জুমার নামাজ শেষে নতুন সরকার ঘোষণা করতে পারে তালেবান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে নারী অধিকার ও পূর্বের শাসনকালের কঠোর নিয়ম পরিবর্তনে, দেশের অভ্যন্তীণ এবং আন্তর্জাতিক চাপের মুখে শিগগিরই নতুন সরকার ঘোষণা করতে যাচ্ছে তালেবান।

১৫ আগস্ট কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবানের সশস্ত্র যোদ্ধারা। বৃহস্পতিবারও তালেবানের পক্ষ থেকে জানানো হয়, সরকার গঠনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে তাদের।

এদিকে, চরম মানবিক সংকটে পড়েছে আফগানিস্তান। জাতিসংঘের একটি বিমানে করে খাদ্য সহায়তা পাঠানো হয়েছে দেশটির দুটি অঞ্চলে। অনদিকে, বৃহস্পতিবারও তালেবান যোদ্ধাদের সঙ্গে পঞ্জশিরে তালেবানবিরোধীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে ভয় আর আতঙ্কে লাখের বেশি আফগান নাগরিক দেশ ছেড়েছেন। অনেক আফগান নাগরিক শঙ্কা প্রকাশ করেন তালেবানের ১৯৯৬ থেকে ২০০১ সালের শাসনের পুনরাবৃত্তি নিয়ে। ওই সময় ইসলামিক আইনের অজুহাতে প্রকাশ্যে শাস্তি ও নারী অধিকার ক্ষুন্ন করার বিস্তর অভিযোগ আছে তালেবানের বিরুদ্ধে। নতুন সরকার গঠন করার পর পরিস্থিতি কি দাঁড়ায় সেটিই এখন দেখার বিষয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com