রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু মেক্সিকোতে মাদক চক্রের গুলিতে মেয়র নিহত দিনাজপুরের বিরামপুর ৪ নং দিওড় ইউনিয়নে বিবাহ বিচ্ছেদের জেরে নারী নির্যাতন নাজিরপুরে বৃদ্ধাশ্রমের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক রৌমারী সীমান্তে নারী ও শিশু সহ ৬ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত করেছে বিজিবি। নাজিরপুরে বৃদ্ধাশ্রমের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী শার্শা বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক তাহিরপুরে শুকনো নদীতে নৌকায় পারাপার, ভাড়া আদায়ের অভিযোগে সমালোচনার ঝড়

যা বললেন ক্ষুব্ধ মমতা নায়ক ফেরদৌসের ভিসা বাতিল করায়

  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৩৮০ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: ভারত সফরে গিয়ে গত ১৪ ও ১৫ এপ্রিল রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন ফেরদৌস। এমন অভিযোগ এনে বাংলাদেশি এ নায়কের ভিসা বাতিল করে তাকে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘কালো তালিকাভুক্ত’ করে এবং ভারত ছাড়ার নির্দেশ দেয়।

এ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। নরেন্দ্র মোদির দল বিজেপির নেতারা ফেরদৌস ও তৃণমূল প্রধান মমতা ব্যানার্জির কঠোর সমালোচনা করেন।
অবশেষে এ বিষয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতের লোকসভা নির্বাচনে ঘটে যাওয়া ঘটনার প্রায় দুই মাস পর এ নিয়ে কথা বললেন তিনি। তার কণ্ঠে পাওয়া গেল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ।

গত সোমবার (১০ জুন) কলকাতায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘ভোটের সময় বাংলাদেশ থেকে আমাদের একজন বন্ধু এসেছিলেন। তৃণমূলের মিছিল দেখে তিনি রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলেন। ব্যাস, অমনি তার ভিসা ক্যানসেল করে দেয়া হলো। এটা কেমন কথা? তার ভিসা বাতিলের কোনো যুক্তি নেই।’

ফেরদৌসের পক্ষ নিয়ে মমতা ব্যানার্জি বলেন, ‘ফেরদৌস আদৌ তৃণমূলের প্রচারে যুক্ত ছিলেন না। শুধু সামনে দিয়ে তৃণমূলের মিছিল যাচ্ছিল দেখে দাঁড়িয়ে পড়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের সময় ওরা (বিজেপি) বাংলাদেশ থেকে কাদের নিয়ে এসেছিল, এই রাজ্যে কী করিয়েছিল সেটা বরং খোঁজ নেয়া দেখা হোক। বিজেপির হাত ধরেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশের হার বেড়েছে।’

এদিকে ফেরদৌসের ভিসা বাতিলের পর তিনি পশ্চিমবঙ্গে যেসব চলচ্চিত্রর সঙ্গে যুক্ত ছিলেন সেগুলোর শুটিংও অনিশ্চয়তার মুখে পড়েছে। মমতার এ বলিষ্ঠ বিবৃতির পর টালিগঞ্জ সিনেমা-মহলে স্বস্তির বাতাস বইছে। ধারণা করা হচ্ছে শিগগিরই ভারতে প্রবেশের অনুমতি পাবেন ফেরদৌস। তার ভিসা যাতে পুনর্বহাল করা হয় সে জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়বেন।

এ বিষয়ে ফেরদৌসের অভিমত জানতে চাইলে তিনি বলেন, ‘এটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে গেছে। আমি এ নিয়ে কোনো কথা এখন বলতে চাই না। আমি অপেক্ষা করছি একটা ভাল সিদ্ধান্ত আসবে বলে। আপনারাও অপেক্ষা করুন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com