ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার

ভূমির সার্টিফায়েড দলিলপত্র এখন ঘরে বসেই পাওয়া যাবে

নিজস্ব প্রতিবেদক : পর্চা, খতিয়ান, সার্টিফিকেট বা ম্যাপের মতো ভূমি সম্পর্কিত বিভিন্ন প্রামাণ্য দলিলাদি (সার্টিফায়েড ডকুমেন্ট) ঘরে বসেই পাবেন ভূমি সেবা গ্রহীতারা।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয় এবং ডাক বিভাগের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস ও ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সমঝোতার ফলে ডিজিটাল বাংলাদেশ থেকে উদ্ভাবনী বাংলাদেশের পথে উন্নয়নের অগ্রযাত্রায় নাগরিকসেবার জগতে নতুন যুগের সূচনা হয়েছে।

এই সমঝোতার আওতায় ভূমি অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করে নাগরিকদের ঠিকানায় ডাকযোগে পৌঁছে দেবে ডাক বিভাগ। প্রতিটি ডাকঘরের নিযুক্ত ব্যক্তি প্রতিদিন কাছের ভূমি অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করে নাগরিকদের ঠিকানায় ডাকে পাঠিয়ে দেবেন। এ সেবার জন্য অনলাইনে আবেদনের সময় নাগরিকরা অনুরোধ জানাতে পারবেন এবং খাম, প্রস্তুতি ও ডাকমাশুল বাবদ অতিরিক্ত সেবামূল্য পরিশোধ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমির মালিকরা বিভিন্ন প্রয়োজনে ভূমি সংক্রান্ত ডকুমেন্ট এবং ম্যাপ সংগ্রহ করেন। এতোদিন এ কাজের জন্য নাগরিকদের ভূমি অফিসে একাধিকবার যাওয়ার প্রয়োজন হতো। ডিজিটাল ভূমি সেবার আওতায় নাগরিকদের জন্য অনলাইন তথা ওয়েব, অ্যাপ বা কল সেন্টারের মাধ্যমে আবেদন করার সুযোগ সৃষ্টি করা হলেও পর্চা, খতিয়ান, সার্টিফিকেট বা ম্যাপ সংগ্রহের জন্য ভূমি অফিসে যাওয়ার কোনো বিকল্প ছিল না। এখন এসব সংগ্রহের জন্য আর ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। নন-সার্টিফায়েড ডকুমেন্টও আরও সহজে ও দ্রুত বাড়িতে বসেই ডাকযোগে সংগ্রহ করা যাবে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংক উদ্বোধন করবেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ অন্য অতিথিরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

ভূমির সার্টিফায়েড দলিলপত্র এখন ঘরে বসেই পাওয়া যাবে

আপডেট টাইম : ১০:৩০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১