শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

জামায়াত-শিবিরের ৭ নেতা রিমান্ডে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গ্রেফতার জামায়াত-শিবিরের সাত নেতাকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- মিফতাহুল আলম (২৭), ইরফান ইউনুছ (২৭), মো. আবদুল কাইয়ুম (৫৫), মোহাম্মদ আলী (৪০), মো. এমরান আলী (৩৮), মো. দেলোয়ার (৩২) ও মো. আবু বক্কর ছিদ্দিক (৩২)।
আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত এ আদেশ দেন।

পাঁচলাইশ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহীন ভূঁইয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাঁচলাইশ থানায় গ্রেফতার জামায়াত-শিবিরের সাত নেতার প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেককে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত মঙ্গলবার রাত ও বুধবার ভোরে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারিসহ শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে গত মঙ্গলবার সকালে পাঁচলাইশ থানার মুরাদপুর ১ নম্বর রেল গেট এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিল থেকে নেতাকর্মীরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে।

পরবর্তীতে এ ঘটনায় পাঁচলাইশ থানায় বিশেষ ক্ষমতা আইনে ১৬ জনের নাম উল্লেখ ও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করা হয়। ওই মামলায় অভিযান চালিয়ে এজাহারে থাকা সাতজনকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেককে সাত দিনের রিমান্ড আবেদন করে বুধবার আদালতে পাঠানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com