বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

সেনবাগে এক গৃহবধূকে নির্যাতনের ভিডিও ভাইরাল, আটক ২

  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫১ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে এক গৃহবধূকে স্বামী ও দেবরের নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, গতকাল (শনিবার) বিকালে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে। রবিবার সকালে নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।
আটক দুজন হলো– ওই গৃহবধূর স্বামী আমির হোসেন (৪০) এবং তার বোন হাসিনা বেগম। তারা উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর মোহাম্মদীয়া মিয়া বাড়ির মৃত মফিজ উদ্দিনের ছেলে ও মেয়ে।

গতকাল শনিবার বিকাল ৪টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর মোহাম্মদীয়া মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। রবিবার সকাল থেকে গৃহবধূকে নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে (৩০) গতকাল শনিবার বিকাল ৪টায় স্বামী আমির হোসেন ও দেবর মো. এরশাদ চুলের মুঠি ধরে লাঠিপেটা করে এবং চড়-থাপ্পড়, লাথি ও কিলঘুষি মেরে আহত করে। গৃহবধূকে নির্যাতনের এক মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। জানা যায়, আমির ও এরশাদ মাদক ব্যবসা ও ডাকাতিতে জড়িত। তাদের ভয়ে কেউ এসব বিষয়ে প্রতিবাদ করার সাহস পায় না। ঘটনার পর নির্যাতনের শিকার গৃহবধূ বাবার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।

ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত দেবর মো. এরশাদকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com