শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বক্সিং ফেডারেশনের নতুন সভাপতির সাক্ষাৎ

  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫২ বার পঠিত

ঢাকা : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোঃ জাহিদ আহসান রাসেলের সঙ্গে আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের নবনিযুক্ত সভাপতি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, পিএসসি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

প্রতিমন্ত্রী সদ্য নিযুক্ত সভাপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভাপতিও তাঁর দায়িত্ব পালনে প্রতিমন্ত্রীর সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা কামনা করেন। সাক্ষাৎকালে দেশে বক্সিং খেলার উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি প্রতিমন্ত্রীকে ফেডারেশনের বর্তমান অবস্থা ও পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

প্রতিমন্ত্রী দেশে বক্সিং খেলাকে জনপ্রিয় ও এর ব্যাপক উন্নয়নে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের বার্ষিক বাজেট বৃদ্ধিসহ আগামী ১০ বছরের লক্ষ্যমাত্রা নির্ধারনের বিষয়ে নবনিযুক্ত সভাপতিকে নির্দেশনা প্রদান করেন। সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সকল কার্যক্রমে আরো গতিশীলতা আসবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক অসামান্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেনসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com