বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুর বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের দরগাঁজল গ্রামের বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার সুকেশ চন্দ্রশেখরের জামিন, আলোচনায় আবারও জ্যাকুলিনের সঙ্গে সম্পর্ক পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিস্ট্রেশন শুরু উলিপুরে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকদের সর্বনাশ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা ​কালিয়াকৈরকে‘মডেল পৌরসভা’গড়তে চান বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

দেশে গড় আয়ু বেড়ে হলো ৭২.৩ পুরুষের চেয়ে নারী বেশি বাচেঁ ৩বছর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৪১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশের মানুষের বর্তমানে গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর। ২০১৭ সালের তুলনায় ২০১৮-তে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে দশমিক ৩ বছর। ২০১৭-তে ছিল ৭২ বছর।

২০১৮ সালের হিসাবে পুরুষের গড় আয়ু ৭০ বছর এবং নারীর গড় আয়ু ৭৩ দশমিক ৮ বছর। অর্থাৎ বর্তমানে পুরুষের চেয়ে গড়ে তিন বছর বেশি বাঁচে নারীরা।
২০১৬ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৭১ দশমিক ৬ বছর, ২০১৫-তে ৭০ দশমিক ৯ বছর এবং ২০১৪-তে ছিল ৭০ দশমিক ৭ বছর।

বুধবার (১২ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিবিএস ভবনে ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ফলে এ তথ্য উল্লেখ করা হয়। ২০১২টি নমুনা এলাকা থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে দেশে জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ২৪ লাখ এবং নারীর সংখ্যা ৮ কোটি ২২ লাখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, বিবিএসের মহাপরিচাক কৃষ্ণা গায়েন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, প্রকল্প পরিচালক আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com