ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী

আজ থেকে ৪ ঘণ্টা করে বন্ধ সিএনজি স্টেশন

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চার ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে এই আদেশ কার্যকর হচ্ছে।

এর আগে বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুতের চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য চাপ পরিস্থিতি নিরসন করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ৪ ঘণ্টা সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে বুধবার থেকে দিনে ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা দিয়েছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ঘোষণা দেওয়ার পর একইদিনেই সেখান থেকে সরে আসে মন্ত্রণালয়। গত সোমবার বিকেলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বুধবার থেকে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই অনুষ্ঠিত এক সভায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে (পিক আওয়ারে) সিএনজি স্টেশন বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ওই সভায় উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এই ঘোষণার পর এক ঘণ্টা যেতে না যেতেই মন্ত্রণালয়ের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনজি স্টেশন বন্ধের বিষয়টি মঙ্গলবার পেট্রোবাংলার কার্যালয়ে অংশীজনদের নিয়ে বৈঠক হবে। সেখানেই ঠিক হবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

পরে গত মঙ্গলবার পেট্রোবাংলায় সিএনজি স্টেশন মালিকদের সংগঠন সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সিএনজি স্টেশনে গ্যাস রেশনিং করার বিষয়ে এক সভা হয়। সভায় সংগঠনের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়। বুধবার নতুন সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়। যেটি আজ থেকে কার্যকর হতে যাচ্ছে।

এর আগে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে একটি সভায় গ্যাস সংকট নিরসনে সিএনজি স্টেশনে গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

আজ থেকে ৪ ঘণ্টা করে বন্ধ সিএনজি স্টেশন

আপডেট টাইম : ১১:৫৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১