ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী বছরের ১০ এপ্রিল হতে যাচ্ছে ‘জাতীয় জরিপ দিবস’

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রতিবছর ১০ এপ্রিল জাতীয় জরিপ দিবস পালনের বিষয়ে একমত হয়েছে জরিপবিষয়ক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ জরিপ অধিদপ্তর ক্যাম্পাসের কনফারেন্স রুমে ‘জরিপ দিবস’ ঘোষণার বিষয়ে একটি সেমিনার হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উল্লিখিত তথ্য জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ‌্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ‌্যাপক ড. মঞ্জুরুল হাসান এবং বাংলাদেশ জরিপ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবদুর রউফ হাওলাদার। সভাপতিত্ব করেন সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং উপ-সচিব এম জে আরিফ বেগসহ ২৭টি সরকারি জরিপ প্রতিষ্ঠানের প্রতিনিধি।

সার্ভেয়ার জেনারেল সেমিনারে জরিপ ও মানচিত্র প্রণয়নের আধুনিক প্রযুক্তি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেন। অন‌্য বক্তারা জরিপ কী, এর প্রকারভেদ, জরিপ দিবসের গুরুত্ব এবং জরিপ দিবস হিসেবে ১০ এপ্রিল ঘোষণার কারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।

সেমিনারে আরও জানানো হয়, বিভিন্ন প্রয়োজনে দেশের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনেক ব্যক্তি জরিপ করে থাকেন। কিন্তু পদ্ধতিগত মৌলিক বিষয়ে ভিন্নতার কারণে এসব জরিপের উপাত্ত পরস্পর বিনিময়যোগ্য হয় না। এর ফলে একই কাজ প্রত্যেককে আলাদাভাবে করতে হয়। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতি হয়, অন্যদিকে উন্নয়নমূলক কাজে সময় অনেক বেশি লাগে। স্বতন্ত্রভাবে কাজ করার কারণে সংগৃহীত উপাত্তে ভুল থাকার আশঙ্কাও বেড়ে যায়। সবাই মিলে বছরে নির্দিষ্ট একটি দিনে জরিপ দিবস উদযাপন করলে সব উপকারভোগীসহ সাধারণ জনগণকে এসব বিষয়ে সচেতন করা যাবে। সেই সঙ্গে জরিপের কাজে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান পরস্পর বিনিময়যোগ্য উপাত্ত প্রস্তুত করার বিষয়ে আগ্রহী হবে।

জরিপবিষয়ক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ১০ এপ্রিলকে ঘোষণার বিষয়ে একমত পোষণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা!

আগামী বছরের ১০ এপ্রিল হতে যাচ্ছে ‘জাতীয় জরিপ দিবস’

আপডেট টাইম : ১১:২৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১