বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

পেছাচ্ছে না এসএসসি-এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর দেশে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি বলে জানিয়েছেন,শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । এ কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী নভেম্বরের শুরুতে ও ডিসেম্বরের মাঝামাঝিতে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে। এসব পরীক্ষার সময় পেছানো হবে না বলেও জানান তিনি।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশন উদ্বোধন অনুষ্ঠানের পরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ক্লাসে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শোনা গেছে। বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পর্যবেক্ষণ করছে। তারা সেসব স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

মন্ত্রী বলেন, প্রাক-প্রাথমিকস্তর খোলার বিষয়ে এখনো কিছু চিন্তা করা হয়নি। আপাতত তারা বাসায় থেকে পড়াশোনা করবে। তিন সপ্তাহ পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডা. দীপু মনি বলেন, যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরে এখনো বড় ধরনের কোনো অঘটন ঘটেনি, সে কারণে আগামী নভেম্বরের শুরুতে এসএসসি এবং ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রস্তুতি চলছে। নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com