মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমান অভিযান মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক ইরানি হামলায় দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী জাহাজে আগুন: রাষ্ট্রীয় গণমাধ্যম জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী খাগড়াছড়ির ক্যজয় মারমার ৩০তম শহীদ বার্ষিকী আজ ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক রেজাউল করিম ও শামসুল ইসলামকে রাজশাহী প্রেসক্লাবের কারণ দর্শানোর নোটিশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক চারঘাটে ডিবির অভিযান ১৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক কামারহাটী বিধানসভা কেন্দ্রের ভোট প্রার্থী- মদন মিত্রের রোড শোতে জনজোয়ার। কুড়িগ্রামে বিকেএসপির জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি অনুষ্ঠিত।

আ.লীগ নেতা আনোয়ার হোসেন রানার বিরুদ্ধে দুদকে অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১২ বার পঠিত

বগুড়া জেলা পরিষদের সদস্য ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানার বিরুদ্ধে অস্ত্রের মুখে জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার তাঁর চার শ্যালিকা দুর্নীতি দমন কমিশনে (দুদক) এই অভিযোগ করেন।

অভিযোগে তাঁর চার শ্যালিকা উল্লেখ্য করেন, ‘আমাদের বাবা মরহুম সেখ সরিফ উদ্দিন উত্তরবঙ্গে প্রতিষ্ঠিত “সরিফ বিড়ি”সহ একাধিক ব্যবসা সফল প্রতিষ্ঠান তাঁর নিজে গড়ে তোলেন। ১৯৮৬ সালে বাবা মারা যাওয়ার পর আমাদের মা দেলওয়ারা বেগম পাঁচ বোনকে নিয়ে ব্যবসার হাল ধরেন এবং তা ধীরে ধীরে সম্প্রসারিত করেন। পাঁচ বোনের মধ্যে সবার বড় বোন আকিলা শরিফা সুলতানা খানমের স্বামী সাইফুল ইসলাম ২০০৬ সালে মারা যান। ওই সময়ে প্রতিষ্ঠানের ১৫০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন আনোয়ার হোসেন রানা। বড় বোনের স্বামী মারা যাওয়ার পর আনোয়ার হোসেন তাঁকে ২০০৯ সালে ভুল বুঝিয়ে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন। যদিও রানার আগে স্ত্রী-সন্তান আছে।’

অভিযোগে আরও বলা আছে, ‘রানা আমাদের বোনকে বিয়ের পর আঙুল ফুলে কলা গাছ হতে শুরু করে। আমাদের সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। আমাদের মায়ের সরলতার ও অক্ষরজ্ঞানহীন তার সুযোগ নিয়ে এক প্রকার অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে সম্পত্তিসহ অংশীদার অর্থাৎ আমাদের ঠকিয়ে প্রতারণার মাধ্যমে দলিল করে নেন। এ ক্ষেত্রে বড় বোন তাঁকে সহযোগিতা করেন।’

আনোয়ার হোসেন রানার বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর শ্বশুরের বগুড়ার শাকপালা মৌজার ২০ শতাংশ জমি, সূত্রাপুর মৌজার ৯৮ শতক জমি এবং ঢাকার মোহাম্মদপুরের ১৪০০ বর্গফুটের একটি ফ্ল্যাট দখল করে নেন। এ ছাড়া তাঁর শাশুড়ির নামে বিভিন্ন ব্যাংকে সংরক্ষিত এফডিআর ও গচ্ছিত প্রায় শত কোটি টাকা কৌশলে হাতিয়ে নেন।

জানা যায়, এসব ঘটনা অভিযোগ হিসেবে বগুড়া সদর থানায় দেওয়ার পর পুলিশ তদন্ত করে মামলা হিসেবে গ্রহণ করেন। ওই অভিযোগে আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী গ্রেপ্তারও হন। সেই মামলায় বর্তমানে তাঁরা জামিনে আছেন।

জানতে চাইলে আনোয়ার হোসেন মোবাইলে ফোন দেওয়া হলে শুরুতে কল ঢুকলেও পরবর্তীতে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com