ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

ধীরে ধীরে প্রায় নিয়ন্ত্রণে চলে আসছে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। বিশ্বের দেশে দেশে টিকাকরণের ফলে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা গত কয়েকদিন অনেক কমেছে। শনিবার (১৬ এপ্রিল) সে ধারা অব্যাহত ছিল।

এ সময় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৭৩৭ জন। মারা গেছেন আরও ২ হাজার ২৩৯ জন।
এর আগে গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) আক্রান্ত হয়েছিলেন ৯ লাখ ৩৭ হাজার ৭৬৭ জন। মারা গিয়েছিলেন ৩ হাজার ৩৬৯ জন।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৮৬৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৫ কোটি ৪১ লাখ ১৪ হাজার ৬১৯ জন। এ ছাড়া মারা গেছেন ৬২ লাখ ২০ হাজার ৩২২ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৭৬৮ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১৫ হাজার ৩৫৭ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৪০ হাজার ৬৯৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৭৭৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২ লাখ ৪৭ হাজার ৩০২ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৯৬০ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৭৯৭ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৬১ জন।

পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩২ লাখ ৭৭ হাজার ৩১৬ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ জন।
আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

আপডেট টাইম : ০৯:০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২