মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

বিমানের নতুন জনসংযোগ কর্মকর্তা তাহেরা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৩৪৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজকে বদলি করা হয়েছে। শাকিল মেরাজের জায়গায় নতুন নিয়োগ দেয়া হয়েছে বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকারকে।

অপরদিকে শাকিল মেরাজকে মোটর ট্রান্সপোর্ট বিভাগের জেনারেল ম্যানেজার হিসেবে বদলি করা হয়েছে। এর আগেও শাকিল মেরাজ এই বিভাগে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন।
বিমান প্রশাসন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

তাহেরা খন্দকার ২০০০ সালের ডিসেম্বরে বিমানের ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স বিভাগে যোগদান করেন। এরপর দীর্ঘদিন তিনি বিমানের ফরেন সেল, রেগুলেশন্স, অডিট, পারসোনালসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ শাখায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিএফসিসি বিভাগে প্রায় পৌনে ৩ বছর ডিজিএম হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, তাহেরা খন্দকার শিগগিরই জিএম হিসেবে পদোন্নতি পেতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com