শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ অনলাইনে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ পুলিশের যশোরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান ভুয়া ডিবি পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ: কে এই রাসেল, স্থানীয়দের মধ্যে উদ্বেগ ‘প্রমাণহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা’—আলম সাব্বিরের প্রতিবাদ পটুয়াখালী ভার্সিটির জনসংযোগ বিভাগের প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আবু তালেবের গণসংযোগে ধনপুরজুড়ে ব্যাপক সাড়া ভালুকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে গ্রাহকরা

প্রেম নিয়ে ফের বিতর্কে রাখি সাওয়ান্ত

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২২৫ বার পঠিত

বিভিন্ন সময় নানা কাণ্ডের মধ্যে দিয়ে খবরের শিরোনামে হন বলিউড ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। কিছুদিন আগেই বিয়ে বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছিলেন রাখি। এবার ফের সম্পর্কের জেরেই তিনি হলেন খবরের শিরোনাম।

কয়েক মাস আগেই বিয়ে করেন বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কিন্তু স্বামীর পরিচয় সামনে আনেননি। এরপর বিগ বসের মঞ্চে সবাইকে পরিচয় করান স্বামী রীতেশের সঙ্গে। বিগ বসের ঘরেই তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তার কিছুদিন পরই সম্পর্কের ইতি টানেন তিনি।

এমন ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে থাকেন রাখি। অনেকেই অভিযোগ করেন, বিয়েটি সাজানো। কিন্তু এরপর যেভাবে বিচ্ছেদের কারণে ভেঙে পড়েন তিনি, তা দেখে জল্পনা কেটে যায়।

গতকাল (রোববার, ১৫ মে) ফের নিজের ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন রাখি সাওয়ান্ত। ছবিতে তার সঙ্গে অন্য এক পুরুষকে দেখা যায়। সিনেমাহলে একসঙ্গে ছবি তুলেছেন তারা। রাখির কপালে চুম্বন করতেও দেখা যায় ওই ব্যক্তিকে।

কে ওই ব্যক্তি, তা না জানা গেলেও ছবি দেখেই সম্পর্কের আঁচ পাওয়া যাচ্ছে। তাহলে কি ফের প্রেমে পড়েছেন নায়িকা? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কিন্তু কিছু সময় পরই রাখী সেই পোস্ট দেন ডিলিট করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com