ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

২৭ মাস পর বাংলাদেশ-ভারতের বাস সার্ভিস চালু

করোনার কারণে প্রায় ২৭ মাস বন্ধ থাকার পর শুক্রবার বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় বাস সার্ভিস চালু হয়েছে। এদিন সকাল সাড়ে ৭টায় বিআরটিসির রাজধানীর কমলাপুর ডিপো থেকে কলকাতার উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে যায়।

প্রথমে চলবে ঢাকা-কলকতা, ঢাকা-শিলিগুড়ি, কলকতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-খুলনা-কলকাতা রুটের গাড়িগুলো। তবে এখনই চলাচল শুরু করছে না ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাস।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, চারটি রুটে বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় বিআরটিসির রাজধানীর কমলাপুর ডিপো থেকে কলকাতার উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে যায়। ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাসের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে ২০২০ সালের মার্চে বন্ধ হয় দুই দেশের আন্তঃদেশীয় বাস যোগাযোগ। তবে ২০২২ সালের মার্চে এ সেবা ফের চালুর পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় তা বাস্তবায়ন করা যায়নি। এসব রুটে বিআরটিসির তত্ত্বাবধানে বাস চালায় বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান শ্যামলী পরিবহন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

২৭ মাস পর বাংলাদেশ-ভারতের বাস সার্ভিস চালু

আপডেট টাইম : ১০:২১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২