ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী রাঙ্গামাটিতে উন্নয়ন প্রকল্পের লার্নিং শেয়ারিং কর্মশালা এবং সমন্বয় সভা সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী অনলাইন বিজ্ঞাপনে বিদেশে পাঠানোর প্রলোভন, আরিফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূইয়া গাঁতী ইউনিয়ন নামে নতুন ইউনিয়ন গঠন হতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানে বার্নহামের সমর্থন ‎বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সহকারী প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে নৌকায় ভোট দেয়ার অভিযোগ

রাঙামাটিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুথে ঢুকে নৌকা প্রতীকে ভোট দেয়ার অভিযোগ উঠেছে সহকারী প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। বুধবার (১৫ জুন) দুপুরে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউপির একটি ভোটকেন্দ্রে এ অভিযোগ করেন এক নারী ভোটার।

ওই নারীর অভিযোগ, সহকারী প্রিসাইডিং অফিসার ইভিএমে ভোট প্রদান দেখাতে গিয়ে নিজেই ভোট দিয়ে দিয়েছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সহকারী প্রিসাইডিং অফিসার সালেহ আহম্মেদ। তিনি বলেন, ‘আমি ভোটকক্ষে প্রবেশ করিনি। এখন কেউ যদি দুই ঘণ্টা পর এসে অভিযোগ করে, আমার কিছুই বলার নেই।’

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিপ্লব মারমা বলেন, ‘মোটামুটি ভোটের পরিবেশ ভালো। তবে বরইছড়ি কেন্দ্রে এক সহকারী প্রিসাইডিং অফিসার নৌকার প্রার্থীকে ভোট দিয়ে দিচ্ছেন। আমি এ বিষয়ে অভিযোগ জানিয়েছি।’

এদিকে, যে কেন্দ্রে ভোট প্রদানের অভিযোগ, সেই বরইছড়ি কর্ণফুলী নূরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সৈয়দ মাহবুব হাসান বলেন, ‘আমরা অভিযোগটি আমলে নিয়েছি। নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করব, সহকারী প্রিসাইডিং অফিসারের ব্যাপারে কী করা যায়।’

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী আক্তার হোসেন মিলন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বিপ্লব মারমা; যিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে পরিচিত।

এ ছাড়া বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

সহকারী প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে নৌকায় ভোট দেয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৪:৪১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২