রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

আলফাডাঙ্গায় মেয়রের ভ্রাতৃবধূর বিষপানে আত্মহত্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২২০ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফারের ভ্রাতৃবধূ (ছোট ভাইয়ের বউ) বিষপানের ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম মোসা. সোহানা বেগম (২৫)। সে মেয়রের ছোট ভাই জাপান মোল্যার স্ত্রী।

বৃহস্পতিবার (১৬ জুন) ভোর রাতে পৌর এলাকার কুসুমদী গ্রামে স্বামীর বাড়িতে ওই গৃহবধূ মারা যায়।

এর আগে সে গত মঙ্গলবার (৭ জুন) দিনগত রাতে উপজেলার কুসুমদী এলাকায় স্বামীর বাড়িতে পারিবারিক বিভিন্ন বিষয়ে রাগে ক্ষোভে বিষপান করেন। পরে তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। সেখানে ৩ দিন চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়। পরে বৃহস্পতিবার (১৬ জুন) ভোর রাতে তার মৃত্যু হয়।

এব্যাপারে আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার বলেন, ঘটনাটি আমি প্রথমে জানতাম না। পরে জানতে পারি আমার ভাইয়ের সাথে আমার ভ্রাতৃবধূর ফোনে একটু রাগারাগি হয়। পরে না-কি সে বিষপান করেছে।

জানতে চাইলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com